‘সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট ব্যবহার করুন’

নীলফামারী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৫

লিফলেট বিতরণ করছেন পুলিশ সুপার ‘আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালান। নিরাপদ ভ্রমণে নিজে সুস্থ থাকুন ও অপরকেও সুস্থ থাকতে সচেতন করুন।’ নীলফামারীতে মোরসাইকেল আরোহী ও যাত্রীদের সচেতনতা সৃষ্টিতে এমন আবেদন নিয়ে লিফলেট বিতরণ করেছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে শহরের চৌরঙ্গী মোড়, গাছবাড়িসহ বিভিন্ন মোড়ে এই লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে পুলিশ সুপার বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের সচেতনতা সৃষ্টিতে জেলার ছয় উপজেলায় একযোগে লিফলেট বিতরণ করা হচ্ছে। এরপর আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।’ তিনি মোটরসাইকেলের আরোহী ও যাত্রীদের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উদ নবী, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খাঁন, ডিবি পুলিশের পরিদর্শক আফজালুল হক।

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে জেলা পুলিশ ওই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানানো হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদো নাকি মদরিচ, কার বিদায় আজ?
রোনালদো নাকি মদরিচ, কার বিদায় আজ?
বিএনপি নেতার এক হাজার কোটি টাকার মানহানির মামলা, সাংবাদিক নেতা গ্রেফতার
বিএনপি নেতার এক হাজার কোটি টাকার মানহানির মামলা, সাংবাদিক নেতা গ্রেফতার
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন
পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতায় আগ্রহ সৌদি আরবের
পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতায় আগ্রহ সৌদি আরবের
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা