মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়ির চাপায় মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৭ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৯

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘যাত্রামুড়া এলাকার আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেন তারাব বিশ্বরোড থেকে মোটরসাইকেল যোগে নিজবাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে