রাঙামাটিতে ভূমি কমিশনের পঞ্চম বৈঠক চলছে

রাঙামাটি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৯

ভূমি কমিশনের বৈঠক রাঙামাটি সার্কিট হাউজের হলরুমে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের পঞ্চম বৈঠক চলছে। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আনোয়ার উল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বৈঠক শুরু হয়েছে।

সভায় আরও উপস্থিত আছেন—পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি ও চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, রাঙামাটি সার্কেল চিফ চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, খাগড়াছড়ির মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, বান্দরবান বোমাং সার্কেল উ চ প্রু চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সচিব আলী সনসুর ও রেজিস্ট্রার সাহাব উদ্দিন।

এর আগে গত ১৯ মার্চ কমিশনের চতুর্থ সভা রাঙামাটি সার্কিট হাউজে আনুষ্ঠিত হয়। সেই সভায় কী ধরনের বিরোধ কীভাবে সমাধন করা যায়, ভূমি কমিশন আইনের বিধিমালার অগ্রগতি, চাকমা সার্কেলের পক্ষ থেলে স্ব স্ব উদ্যোগে গবেষণা চালানো প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

ভূমি কমিশন বিরোধপূর্ণ ভূমির দরখাস্ত আহ্বান করলে দুই দফায় কমিশনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে তিন হাজার ৯৩৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় দুই হাজার ৮৩৯টি, রাঙামাটি জেলায় ৭৬৯টি ও বান্দরবান জেলায় ৩২৫টি আবেদন পত্র জমা পড়ে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে