ভূমিদস্যুদের দিন শেষ: এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশীদ এবার নির্ভয়ে কথা বলার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশীদ। তিনি বলেন, ‘আপনাদের মাঝে অনেক চাপা কষ্ট আছে, আমি জানি। অনেক ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের দিন শেষ। আাপনাদের কাছে এসেছি, সেসব ভূমিদস্যুদের নাম জানতে, যারা আপনাদের ভূমি দখল করে রেখেছে, যারা এলাকায় চাঁদাবাজি-সন্ত্রাসী করে; এদের  নাম চাই। জেলা পুলিশ আপনাদের পরিচয় গোপন রাখবে।’

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওপেন হাউজ ডের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে কানাইনগর সোবাহানীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফতুল্লা মডেল থানা এই আয়োজন করে।

পুলিশ সুপার বলেন, ‘আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। আইনে আপনাদের ক্ষমতা দেওয়া আছে। আপনারা  অপরাধ হতে দেখলে তা নিবারণ করবেন এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশে সোপর্দ করবেন। আমরা ওয়ার্ডের চৌকিদারের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, নেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, যাতে সমাজের সব তথ্য পুলিশের কাছে চলে আসে। স্কুল-কলেজে মেয়েদের বিভিন্ন সময়ে ইভটিজিং করা হয। আমরা ওই সব ইভটিজারদের নাম চাই, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।’

এসপি বলেন, ‘কারা মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজি করে সেটা আপনারা জানেন৷ সে হয়তো কোনও চেয়ারম্যান, মেম্বার কিংবা কোনও মুরুব্বির ছেলে হতে পারে৷ আপনারা সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন। আপনারা সে ভয়টি পাবেন না। আমাদের তথ্য দিন। কাউকে ছাড় দেওয়া হয়নি। অন্যায় কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবেও না। আলীরটেকে একটা পুলিশ ফাঁড়ির প্রয়োজন। আমরা পুলিশ হেডকোয়ার্টার্সে এ বিষয়ে প্রস্তাব রাখবো।’

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মেহেদী ইমরান সিদ্দিকী, সালেহ উদ্দিন আহমেদ ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’