বাসের ধাক্কায় আহত পলাশের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৮

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা শহরের একাডেমি মোড়ে বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম পলাশের (৩০) মারা গেছে।  ঘটনার ১২ দিন পর রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল ইসলাম পলাশ সদর উপজেলার সাতগাড়ি গ্রামের মুকুল হোসেনের ছেলে।

ওসি জানান, ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় আশরাফুল ইসলাম সাতগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শহরে আসছিলেন। একাডেমি মোড়ে পৌঁছালে  বিপরীত দিক থেকে আসা আল সানি নামের একটি বাস তাকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিক্ষুব্ধ জনতা রাস্তায় বেরিকেড ও আল সানি বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ