ঠাকুরগাঁওয়ে অপহরণের ৫ দিন পর তরুণী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অপহরণের পাঁচদিন পর এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের ধরার জন্য অভিযান চললেও রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত ) তাদের ধরতে পারেনি পুলিশ। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম এ কথা জানান।

উদ্ধার হওয়া তরুণী ঘনশ্যামপুর গ্রামের এক সংখ্যালঘু পরিবারের মেয়ে।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম বলেন,‘শনিবার রাতে উপজেলার পৌরসভা এলাকার বাংলাগড় ফরিদপাড়া মহল্লা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তরুণীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় বাংলাগড় ফরিদপাড়া এলাকার ললিত ওরফে কাহি চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায়সহ (২০) ৬ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অপহৃত তরুণী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ছিট বহরমপুর গ্রামে তার নানির বাড়িতে বেড়াতে যায়। ৯ সেপ্টেম্বর সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে বসতপুর এলাকায় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রিপন চন্দ্র রায় ও তার লোকজন তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।

ওসি (তদন্ত) খায়রুল আলম বলেন, ‘পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে মামলা করেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৭ জনকে আসামি করে তার বাবা মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের ৭ ঘণ্টা পর রিপন চন্দ্র রায়ের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।’

এ ঘটনায় আসামীদেও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, অচিরেই তাদের ধরা হবে বলে জানান ওসি (তদন্ত) খায়রুল আলম

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা