বাড়ির গেট ভেঙে চাপা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৮

খুলনা খুলনা মহানগরীর খালিশপুরে বাড়ির গেট ভেঙে চাপা পড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। তার নাম সুমাইয়া আক্তার লিমা (৮)। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাইতিপাড়া মোড়ে শেখ ফরহাদ হোসেনের বাড়ির গেট ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

লিমা উত্তর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে ভাইতিপাড়া মোড়ের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আফতাব উদ্দীন বাদলের ছোট মেয়ে।

আফতাব উদ্দীন বাদল জানান, স্কুল থেকে বাড়ি ফিরে নাস্তা খেয়ে লিমা খেলতে বের হয়। ফরহাদ হোসেনের বাড়ির সামনে থাকা বড় গেটের সামনে দাঁড়াতেই গেটটি খুলে পড়ে। এ সময় লিমা ওই গেটের নিচে চাপা পড়ে। গেট চাপায় লিমার মাথা থেতলে যায়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।

বাড়ির মালিক শেখ ফরহাদ হোসেন বলেন, ‘লিমার পরিবারের সদস্যরা আমার প্রতিবেশী। তারা নিয়মিত আমার বাসায় যাতায়াত করে। সুযোগ পেলেই বাড়ির গেটের ওপর উঠে দোল খায়। তারই ধারাবাহিকতায় সোমবার চার জন গেটের উপর উঠে দোল খাচ্ছিল। এমন সময় গেট ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার