৪৭ বস্তা চাল জব্দ, কলেজছাত্রকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫১

১০ টাকা কেজি দরের ৪৭ বস্তা চাল বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম সাইফুল ইসলাম সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার কৈচড় বাজার থেকে চালগুলো জব্দ করেন। এ সময় ক্রেতা পালিয়ে গেলে তাকে সহযোগিতার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম তাকে দুইশ টাকা জরিমানা করেন।

খাদ্য বিভাগ ও পুলিশ জানায়, সোমবার জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়নে এক লাখ ৫৩ হাজার ৫৫ জন কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে সেপ্টেম্বর মাসের ৩০ কেজি করে চাল দেওয়া হয়। বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নে কেনা চাল অনেক হতদরিদ্র বেশি দামে বিক্রি করে দেন। বিকালে কৈচড় বাজারে চাল বিক্রির খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেখানে অভিযান চালান। ক্রেতা পালিয়ে গেলে সেখান থেকে ৪৭ বস্তা চাল জব্দ করা হয়। ওই ক্রেতাকে সহযোগিতার অভিযোগে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এক ছাত্রকে আটক করা হয়।

খাদ্য নিয়ন্ত্রণ একেএম সাইফুল ইসলাম জানান, জব্দ করা চালগুলো নিলামে বিক্রির জন্য সদর খাদ্য কর্মকর্তা মনিরুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
‘মদরিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’
‘মদরিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ