নড়াইলে যুবককে গলাকেটে হত্যার চেষ্টা

নড়াইল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫১

নড়াইল নড়াইলে রাব্বি (২২) নামে এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ভাদুলীডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। রাব্বি নড়াইল পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায় তার বড় বোন সাহারা ও তার সহযোগী। রাব্বিকে মৃত ভেবে ভাদুলীডাঙ্গা এলাকায় রাস্তার ওপর ফেলে রেখে যাওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ