মির্জাপুরে নৌকাডুবি, নিখোঁজের ২৯ ঘণ্টা পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০

মির্জাপুরে নৌকাডুবি, নিখোঁজের ২৯ ঘণ্টা পর কলেজছাত্রীর লাশ উদ্ধার টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে নিখোঁজের প্রায় ২৯ ঘণ্টা পর নীলিমা (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এলাংজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটের এক কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নীলিমা উপজেলার মজদই গ্রামের আলম লষ্করের মেয়ে ও উপজেলার নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকায় করে ওই নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নীলিমা নিখোঁজ হন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত না পেয়ে অভিযান শেষ করে। পরে পুনরায় সোমবার ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলের এক কিলোমিটার ভাটি থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা