সাতক্ষীরায় মাছ ধরার সময় ৬ জেলে অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০১ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০২

সাতক্ষীরায় মাছ ধরার সময় ৬ জেলে অপহরণ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বঙ্গোপসাগর সংলগ্ন তালপট্টি এলাকায় মাছ ধরার সময় বনদস্যুরা মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার ভোর ৬ টার দিকে অস্ত্রের মুখে বনদস্যুরা জেলেদের জিম্মি করে ভারতীয় সীমানার দিকে নিয়ে গেছে। সেখান থেকে ফিরে আসা জেলেরা এ তথ্য জানিয়েছেন।
অপহৃতরা হলেন, পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে ইকবাল সরদার (২৫), রিয়াজুল গাজীর ছেলে জিন্নাত গাজী (২৮), ডুমুরিয়া গ্রামের মুছা মিস্ত্রীর ছেলে আলামিন (২৬), ছোট ভেটখালী গ্রামের দৌলত ফকিরের ছেলে মহিবুল্লাহ (৫৫), খালেক গাজীর ছেলে আশিক গাজী (৪০) এবং পার্শ্বখালী গ্রামের এন্তাজ সরদারের ছেলে আসাদুজ্জামান (৩৩)।
অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে বড় ভেটখালী গ্রামের কওছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ জানান, এক সপ্তাহ আগে বুড়িগোয়ালিনী বন অফিসের কাছ থেকে অনুমতি নিয়ে তারা সুন্দরবনে তালপট্টি এলাকায় মাছ ধরতে যান। এ সময় সেখানকার ‘জিয়া-জোনাব বাহিনীর’ সদস্যরা জেলেদের অপহরণ করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে এ অপহরণের বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।’

/ওআর/
সম্পর্কিত
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
সর্বশেষ খবর
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
টাইব্রেকিংয়ে শিরিন জিতলেন শিরোপা
টাইব্রেকিংয়ে শিরিন জিতলেন শিরোপা
‘জীবনের সেরা সফর’, শেষ ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন সৌদিতে নিহত নাসরুল্লাহ
‘জীবনের সেরা সফর’, শেষ ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন সৌদিতে নিহত নাসরুল্লাহ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী