১৫ দিন পর বাবুলের লাশ ফেরত দিলো বিএসএফ

নীলফামারী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৪

বাবুল মিয়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহতের ১৫ দিন পর বাবুল মিয়ার (২৪) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির উপস্থিতিতে নীলফামারীর ডিমলা থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। এর আগে গত ৩ সেপ্টেম্বর ভোরে পাটগ্রামের কালীগঞ্জ গরুর বিট-খাটাল সংলগ্ন সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বাবুল মিয়া।
মঙ্গলবার পুলিশ বাবুল মিয়ার লাশ তার বাবা নূর মোহাম্মদের কাছে বুঝিয়ে দিয়েছে। সেখান থেকে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসেন বাবা নূর মোহাম্মদ।
বাবুল মিয়ার পরিচয়পত্র লাশ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে ছিলেন—৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইসাহাক মণ্ডল, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, পুর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, কালিগঞ্জ গ্রামের ইউপি সদস্য মো. জাকিরুল ইসলাম ও দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবু হানিফ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন—দেশটির ৫৪ বিএসএফের উপ-অধিনায়ক এসওয়াই খেঙ্গাঁরু, কোচ বিহার জেলার কুচলিবাড়ী থানার সার্কেল পরান রায় ও থানা পুলিশের (ওসি) কর্মকর্তা সুভাস চন্দ্র রায়।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ভোরে লালমনিরহাটের পাটগ্রামের কালীগঞ্জ গরুর বিট-খাটাল সংলগ্ন সীমান্তে ভারতীয় গরু পারাপারের সময় বিএসএফের গুলিতে ডিমলার দুজন হতাহত হন। তাদের মধ্যে বাবুল মিয়া নিহত হন। আহত হন উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে সাইদুল ইসলাম (১৪)। ঘটনার পর হতাহতদের নিজেদের হেফাজতে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় নিহতের লাশ ও আহত সাইফুলকে ফেরত পেতে তাদের স্বজনরা বিজিবিসহ বিভিন্ন মহলে যোগাযোগ করেন। গত ১১ সেপ্টেম্বর লাশ ফেরতের দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেন। বিভিন্ন দাবির মুখে বাবুলের লাশ ফেরত পাওয়া গেছে। তবে আহত সাইফুলকে এখন ফেতর পাওয়া যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে না, আশা ড. ইফতেখারুজ্জামানের
সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে না, আশা ড. ইফতেখারুজ্জামানের
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা ৪ জুলাই, যোগ দেবেন প্রধানমন্ত্রী
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা ৪ জুলাই, যোগ দেবেন প্রধানমন্ত্রী
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ব্যবসায়ী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ব্যবসায়ী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা