নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী তুহিন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩

বন্দুকযুদ্ধ

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও হত্যাসহ একাধিক মামলার আসামি তুহিন ওরফে চাপাতি তুহিন র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় নগরীর সৈয়দপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কালিবাজারের ক্যাম্প ইনচার্জ এএসপি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে সন্ত্রাসী ‘চাপাতি’ তুহিনকে আটক করেন র‌্যাব সদস্যরা। তার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে নগরীর সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার করতে যায় র‌্যাব। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা  তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় তুহিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত তুহিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। এর আগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল চাপাতি তুহিন। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত তুহিন দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
পেলের বিশ্বকাপ রেকর্ড ছাড়িয়ে গেছেন কেইন
পেলের বিশ্বকাপ রেকর্ড ছাড়িয়ে গেছেন কেইন
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল
ক্রিয়েটিভ নারীদের জন্য তিনটি চমৎকার ঘরোয়া কাজের আইডিয়া
ক্রিয়েটিভ নারীদের জন্য তিনটি চমৎকার ঘরোয়া কাজের আইডিয়া
সর্বাধিক পঠিত
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড