শ্রীপুরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৩

বন্দুকযুদ্ধ গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাসুদ পারভজ ওরফে পারভেজ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) রাত আড়াইটার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারের পাশে এ ঘটনা ঘটে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এএসপি কামরুজ্জামান জানান, সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে বলে র‌্যাব গোপন সংবাদে জানতে পারে। পরে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এসময় সোহরাব হোসেন নামে র‌্যাবের একজন কনস্টেবল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে একজনকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, দু’টি হত্যা এবং অস্ত্র আইনে একটি  মামলা রয়েছে। ঘটনাস্থলের আশপাশ থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শর্ট গান এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান জানান, বুধবার ভোর ৪টার দিকে মাসুদ পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার দেহে গুলির ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা