বাল্যবিয়ের দায়ে বরের ৯০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৬

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অর্থদণ্ড পাওয়া নাহিদ সিকদার (২৬) উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন নাহিদ। পরে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ের পরদিন সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাহিদের বাড়িতে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার। পরে তাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাহিদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ম শ্রেণির এক ছাত্রীকে ১৯ বছর বয়স বানিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে এই বিয়ে পড়ানো হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উকিলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা