মৌলভীবাজারে ১০১৪ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

মৌলভীবাজার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২

দুর্গাপূজা, ফাইল ছবি মৌলভীবাজারে সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে এক হাজার ১৪ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।

পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোয় সিসি ক্যামেরা বসানো আহ্বান জানান।

থানার অফিসার ইনচার্জকে পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দেন।

প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দল রাখার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। তারপরও প্রতিটি পূজা মণ্ডপ কমিটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান 
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান 
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ