দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৯

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪ গোপালগঞ্জে দাঁড়িতে থাকা ট্রাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেওয়ার ঘটনায় পুলিশের এক এসআইসহ চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার শোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জ পুলিশ লাইন্সের এসআই আব্দুর রশিদ (৩৫), বিজন হাওলাদার (২৫), রাসেল (২৪) এবং কমল মণ্ডল(২৫)। নিহতদের সবার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান এসব তথ্য জানান।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজরপুরগামী একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও ১২ যাত্রী আহত হন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত অবস্থায় পুলিশের এসআই আব্দুর রশিদকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এআর/এফএস/
সম্পর্কিত
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
গোপালগঞ্জে চলছে সেনাবাহিনীর টহল: ডিসি বললেন, আমরা সজাগ আছি
সর্বশেষ খবর
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ি ঘেরাও করে ইমামকে গণপিটুনি
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ি ঘেরাও করে ইমামকে গণপিটুনি
দ্রুত দুই গোল, প্রথমার্ধে সমতায় জার্মানি-ইকুয়েডর
দ্রুত দুই গোল, প্রথমার্ধে সমতায় জার্মানি-ইকুয়েডর
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন