শেবামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৪

হাসপাতালে ডেঙ্গু রোগী বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে পারভীন বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ফায়জুল হকের স্ত্রী।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, চার থেকে পাঁচ দিন আগে পারভীন বেগমের জ্বর হয়। দেরিতে হাসপাতালে ভর্তি করায় রোগীর অবস্থা খারাপ হতে থাকে। শুক্রবার দুপুরে অবস্থার অবনতি হলে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, এ নিয়ে এই হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু রোগী।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ
গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান