পুলিশের গলায় ছুরিকাঘাত করে ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৮

সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের বিশেষ শাখা অফিসের উচ্চমান সহকারী হারুনুর রশিদ (৪০) আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে এই ঘটনা ঘটে।

হারুনের পরিবারের সদস্যরা জানায়, সপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার গ্রামের বাড়ি সরাইল উপজেলার পাকশিমুলে গিয়েছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে সদরের দিকে ফিরছিলেন। সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড থেকে একটি সিএনজিতে ওঠেন তিনি। এসময় তার সঙ্গে সিএনজিতে আরও ৪জন ওঠেন। সিএনজিটি ছাড়ার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ঝাপটে ধরে।এসময় হারুন তাদের বাধা দিতে চাইলে তার গলায় ছুরিকাঘাত করা হয় এবং সঙ্গে থাকা ১৪০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং চলন্ত সিএনজি থেকে তাকে ফেলে দেয় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাই করতে নাকি অন্য কোনও কারণে তার ওপর হামলা করা হয়েছে তা খতিয় দেখা হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে কারা?
চট্টগ্রামের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে কারা?
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির
কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে যুবক
কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে যুবক
গরিবের অল্প টাকার ওপর সরকারের নজর বেশি 
গরিবের অল্প টাকার ওপর সরকারের নজর বেশি 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা