মসজিদের নির্মাণ কাজ বন্ধ করা সেই ছাত্রলীগ নেতাকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৩

কাজী মাসফিকুর রহমান সাকিব মডেল মসজিদের নির্মাণ কাজ বন্ধ করার অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মাসফিকুর রহমান সাকিবকে শোকজ করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে তাকে শোকজ করা হয়।

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার ও সাধারণ সম্পাদক মারুফ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর গণমাধ্যমে তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মাসফিকুর রহমান সাকিবের নামে বেশ কিছু অভিযোগ প্রকাশিত হয়েছে। যা সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে সরাসরি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সম্পাদকের কাছে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ ও ২০ সেপ্টেম্বর জাতীয় দৈনিক ও টেলিভিশনে তেঁতুলিয়া উপজেলায় চাঁদা না পেয়ে মডেল মসজিদ নির্মাণ কাজ বন্ধ করা এবং ঠিকাদারসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে মারধর ও ভাঙচুর চালানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মাসফিকুর রহমান সাকিবের নামে খবর প্রকাশিত হয়। মসজিদটির নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান নর্দান টেকনো ট্রেডের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলেও সংবাদে উল্লেখ করা হয়।

শোকজ নোটিশ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণের বিনিময়ে টিকে থাকা এক শিল্পের গল্প 
প্রাণের বিনিময়ে টিকে থাকা এক শিল্পের গল্প 
পাশাপাশি দুই দ্বীপ, অথচ একটিতে আজ আর অন্যটিতে আগামীকাল!
পাশাপাশি দুই দ্বীপ, অথচ একটিতে আজ আর অন্যটিতে আগামীকাল!
গেমের পর্দায় বন্দি শৈশব, অজান্তেই বাড়ছে স্বাস্থ্য ও সাইবার ঝুঁকি
গেমের পর্দায় বন্দি শৈশব, অজান্তেই বাড়ছে স্বাস্থ্য ও সাইবার ঝুঁকি
হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট
হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে