আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় সোলার লাইট স্থাপন করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (২৫) নামে যুবক নিহত হয়েছেন। এছাড়াও আহত সেলিম (২৫) ও ইব্রাহিমকে (২৬)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকায় এই ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুমন মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগাদী কান্দাপাড়া গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, বাঘানগর গ্রামের পাশে রাস্তায় একটি সোলার লাইট স্থাপন করছিলেন ওই তিন জন। এসময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে সোলার লাইটের স্পর্শে তিন জনই বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে আড়াইহজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুলাইয়ে নারী-শিশু নির্যাত‌নের ঘটনা কমেছে, বেড়েছে ধর্ষণ’ 
‘জুলাইয়ে নারী-শিশু নির্যাত‌নের ঘটনা কমেছে, বেড়েছে ধর্ষণ’ 
যুক্তরাজ্যে কি আইনি স্বীকৃতি পাচ্ছে ইসলামি নিকাহ
যুক্তরাজ্যে কি আইনি স্বীকৃতি পাচ্ছে ইসলামি নিকাহ
কিসকুর মায়ের হাতে মোবাইল তুলে দিলেন আমিনুল
কিসকুর মায়ের হাতে মোবাইল তুলে দিলেন আমিনুল
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন