বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান ধর্মঘট

লালমনিরহাট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৪

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে এক কলেজছাত্রী অবস্থান কর্মসূচি পালন করছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা এলাকার এক বাড়িতে এ অবস্থান কর্মসূচি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিরডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে সেনা সদস্য মো. মাহামুদুল হাসান লিটুর বাড়িতে অনার্স পড়ুয়া ওই কলেজছাত্রী অবস্থান নিয়েছেন। ওই ছাত্রী পাশের উপজেলা হাতীবান্ধার সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি পাটগ্রাম পৌরসভায়।

ওই কলেজছাত্রী দাবি করেন, ‘মোবাইলফোনে কথা বলার মধ্য দিয়ে লিটুর সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের কথা বলে সে আমার সর্বনাশ করে। সম্প্রতি বিয়ের বিষয়ে চাপ দিলে লিটু কিছুটা আপত্তি জানায়। এরমধ্যে শুক্রবার লিটু আমাকে তার বাড়িতে যেতে বলে। কিন্তু আমাকে দেখেই লিটুর বাবা-মা ঘরে তালা দিয়ে চলে যান। লিটুও সটকে পড়ে। বিয়ের দাবিতে দু’দিন ধরে তাদের ঘরের দরজায় বসে আছি। যেহেতু সে আমার জীবন নষ্ট করেছে, সেহেতু আমি তাকে ছাড়া এই জীবন রাখবো না।’

জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিবর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে লোকজন মেয়েটিকে দেখতে আসছে। দিন-রাত মেয়েটি ঘরের দরজার সামনে অবস্থান করছে। পাটগ্রাম থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

এ সম্পর্কে মাহামুদুল হাসান লিটুর চাচা বাবুল হোসেন জানান, ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক সাজানো। শত্রুতা করে কেউ ওই মেয়েটিকে বাড়িতে পাঠিয়েছে। 

এদিকে এ ঘটনার পর থেকে লিটুর পরিবারের সদস্যরা আর বাড়িতে অবস্থান করছেন না।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার বলেন, আমার কাছে কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান