‘আমরা কোনও ক্যাডার চাই না’

পিরোজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬

পিরোজপুরে এক সুধীসমাবেশে বক্তব্য দেন শ ম রেজাউল করিম সন্ত্রাসী-দুর্নীতিবাজ-চাঁদাবাজদের দলে কোনও স্থান নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা দলে কোনও ক্যাডার চাই না। রাজনীতি কোনও ব্যবসা নয়। দল করবেন, দলীয় সিদ্ধান্ত মানবেন না—তা হবে না। দলের সিদ্ধান্ত মেনেই দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে হবে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠী ফেরিঘাট চত্বরে আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা নদীতে ফেরি সার্ভিসের উদ্বোধন উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করা হয়।

শ ম রেজাউল করিম বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারাদেশে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন। একজন সেবক হিসেবে পিরোজপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়তে চাই। রাজনৈতিক ও দলগত ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে; তবে উন্নয়নের স্বার্থে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ প্রমুখ। এ সময় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক সচিব এম শামসুল হক, জেলা পৌর মেয়র মো. গোলাম কবির উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের কুহুদাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও পরে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্সের জয়, সেনেগালের গোল-উৎসবে বিদায় ইরাকের 
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্সের জয়, সেনেগালের গোল-উৎসবে বিদায় ইরাকের 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন, আহত ২
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন, আহত ২
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি