পঞ্চগড়ে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৭ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৯

পঞ্চগড়ে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার মাধ্যমিক স্তরের ৩৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের  (সেসিপ) অর্থায়নে এসব যন্ত্রপাতি প্রদান করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে সদর উপজেলার মাধ্যমিক স্তরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব যন্ত্রপাতি বিতরণ করেন। এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসাইফুল ইসলাম প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা শিক্ষা কর্মকর্তা হিমাংশু কুমার রায় সিংহ জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে ধারণা দিতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেসিপ ১ হাজার ১৮ ধরনের বৈজ্ঞানিক যন্ত্রাংশ তুলে দিয়েছে। 

/জেজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও