পুষ্টিহীনতার কারণে খুলনার ১৭ ইউনিয়নের ৭০ ভাগ শিশু খর্বাকৃতির

খুলনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৯আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৬:২০

অপুষ্টির শিকার শিশুরা খুলনার তিনটি  উপজেলার ১৭ ইউনিয়নে অপুষ্টির শিকার শিশুরা। ফলে এসব এলাকার  শিশুরা নানা সমস্যার মুখে রয়েছে। বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার এ ১৭টি ইউনিয়নে ৫ বছরের কম বয়সী শিশুদের ৫০ ভাগই খর্বাকৃত (বয়সের তুলনায় কম উচ্চতা)। এর মধ্যে ১৮ ভাগ শিশু মারাত্মক খর্বাকৃত। আর ২৪ ভাগ শিশু মাঝারি আকারের খর্বাকৃত। ২৬ ভাগ শিশু মৃদু খর্বাকৃত। ৩০ ভাগ শিশু স্বাভাবিক অবস্থায় রয়েছে। যদিও বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী,  মৃদু খর্বাকৃতকে হিসাবের সময় খর্বাকৃত হিসেবে ধরা হয় না।

ম্যাক্সনিউট্রিওয়াশ খুলনা জেজেএস প্রোজেক্টের আওতায় এক জরিপে এ চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জরিপ কাজ সম্পন্ন করে। এ কার্যক্রমে ২ বছরের কম বয়সী ও ৫ বছরের কম বয়সী শিশুদের ভাগ করে জরিপ করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জেজেএস খুলনার কর্মকর্তা তৌহিদা সুলতানা মাল্টিমিডিয়া জানান, ২০১৭ সালের অক্টোবর থেকে ৪ বছর মেয়াদী এ কার্যক্রম করা হয়। এ প্রকল্পের আওতায় উপকারভোগীর তালিকায় ৫ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরী, প্রতিবন্ধী, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মা, দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্য, নব দম্পতি, বিধাব ও ছাত্র-ছাত্রী রয়েছে। ১৭টি ইউনিয়নের ৮২ হাজার ৫৯৯টি খানায় ৬ লাখ ২৫ হাজার ৩৯৯ জন মানুষ রয়েছে। এখানে ৩৯১টি স্কুলও রয়েছে।

তিনি জানান, অপুষ্টি ও পরিবেশগত সমস্যার কারণে এ সমস্যা সৃষ্টি হচ্ছে। যা অসচেতনতা ও পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে সৃষ্টি। এ সমস্যা সমাধানে পুষ্টি জ্ঞান সঠিকভাবে জানানো, সচেনতা সৃষ্টির কাজ চলছে। আর সমস্যার উন্নীত হচ্ছে কিনা  তা মনিটরিংয়ের জন্য ২ বছরের কম বয়সী শিশুদের প্রতি মাসে ওজন ও উচ্চতা পরিমাপ করা হয়। আর ৫ বছরের কম বয়সী শিশুদের প্রতি ৩ মাসে ওজন ও উচ্চতা পরিমাপ করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে ব্রাজিল
প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে ব্রাজিল
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু