বগুড়ায় ডোবা থেকে বিপুল পরিমাণ ছেঁড়া টাকা উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮

বগুড়ায় উদ্ধার করা ছেঁড়া টাকা

বগুড়ার শাহজাহানপুর উপজেলার চান্দাই গ্রামের জলমুকা এলাকায় একটি সেতুর পাশে দুই বস্তা ছেঁড়া টাকা পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।  

বগুড়ায় উদ্ধার করা ছেঁড়া টাকা

শাহজাহানপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের কোনও এক সময় হয়তো টাকাগুলো কেউ ফেলে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। টাকাগুলো উদ্ধারের পর তদন্ত করে জানতে পারবো এগুলো কালো টাকা নাকি ব্যাংকের টাকা।’  

বগুড়ায় উদ্ধার করা ছেঁড়া টাকা ডোবা থেকে উদ্ধার হওয়া টাকার মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার ছেঁড়া নোট আছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ও পাশের ডোবা থেকে কুচি কুচি করা টাকা উদ্ধার করে বস্তায় ভরা হয়েছে।

কাটা টাকা বস্তায় ভরা হচ্ছে

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ডোবায় টাকার টুকরো ভাসছে। পরে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেওয়া হয়। ডোবা থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে। এর দুই বস্তা আলামত হিসেবে পুলিশ এবং এক বস্তা র‌্যাব নিয়ে গেছে।

বগুড়ায় উদ্ধার করা ছেঁড়া টাকা

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি