হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তে বেড়েছে নজরদাড়ি

হিলি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০২

হিলি চেকপোস্ট

ক্যাসিনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ অন্য অভিযুক্তরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তে নজরদাড়ি বাড়িয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাবার পর সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করে পুলিশ। সেই সঙ্গে হিলি সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকেও নজরদাড়ি বাড়ানো হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মোত্তালেব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাসিনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যেন এই চেকপোস্ট ব্যবহার করে ভারতে যেতে না পারে, সদর দফতর থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়েছি। এরপর থেকেই তার নাম ব্লক করে দেওয়াসহ পুলিশের পক্ষ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অন্য অপরাধীরাও যেন  এপথ ব্যবহার করে ভারতে যেতে না পারে, সেজন্য পাসপোর্টের ছবি ওয়ান্টেডভুক্ত ছবির সঙ্গে মিলিয়ে নাম পরিচয় নিশ্চিতের পরেই তাদের যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট

বিজিবি হিলির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বিজিবি সবসময় সীমান্তে সতর্কাবস্থায় থাকে। কেউ যেন সীমান্ত পেরিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে বা ভারত থেকে বাংলাদেশে আসতে না পারে, সেজন্য সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের সব কার্যক্রমের ওপর সার্বক্ষণিক নজরদারিসহ সীমান্ত এলাকায় চলাচলকারীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে বিজিবির যেসব কর্মকাণ্ড রয়েছে সেগুলোও জোরদার করা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি