ভিসির পদত্যাগের দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু-জুতা মিছিল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮

শিক্ষার্থীদের ঝাড়ু-জুতা মিছিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝাড়ু ও জুতা নিয়ে মিছিল করেছেন আন্দোলনকারীরা।

মিছিলটি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জয় বাংলা চত্বর,একাডেমিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে। একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারের সময় ভিসি শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলের নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী বলেন,  ‘এ বক্তব্যে তিনি (ভিসি) আবারও প্রমাণ করলেন যে তিনি আমাদের অভিভাবক হওয়ার কোনও যোগ্যতা রাখেন না।’

১৮ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়। গত সাতদিন ধরে আন্দোলন চলছে। বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
সর্বশেষ খবর
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
কয়েকটি দাবি মানলেও বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল
কয়েকটি দাবি মানলেও বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
৩০ হাজারের দেশে ১৬ হাজারেই সংকট, কেন ভেঙে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা
৩০ হাজারের দেশে ১৬ হাজারেই সংকট, কেন ভেঙে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা