বাবার অনুরোধে ইয়াবা ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮

পঞ্চগড় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রাসেল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ভজনপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
রাসেল বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ নেতা তফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রাসেল বাংলাবান্ধা স্থলবন্দরে তার বাবার পাথর আমদানি-রফতানি ব্যবসা পরিচালনা করে আসছিল। এই সুযোগে সে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করতো। এ ঘটনায় তার বাবা তাকে গ্রেফতারের জন্য পুলিশের কাছে অনুরোধ করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ‘রাসেলকে আটকের জন্য বেশ কয়েকবার অভিযান চালালেও সে পালিয়ে যায়। অবশেষে সোমবার রাতে তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় রাসেলসহ তার তিন সহযোগীকে আসামি করে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- একই এলাকার মামুন (২৫), শাকিরুল (২৩) ও আরিফ (২০)। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
৯৯৯ এ ফোনে হাজারীবাগ থেকে বিদেশি শটগান উদ্ধার
৯৯৯ এ ফোনে হাজারীবাগ থেকে বিদেশি শটগান উদ্ধার
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
জুনে রাজধানীতে গ্রেফতার ২৩১৪
জুনে রাজধানীতে গ্রেফতার ২৩১৪
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি