বাসাইলে দুইটি ড্রেজার জব্দ, ৮টি পাইপ ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৯ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৯

টাঙ্গাইলের বাসাইলে ড্রেজার মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালত দুইটি ড্রেজার জব্দসহ ৮টি ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দিয়েছে। দুই দিন ধরে ভ্রাম্যমাণ আদালত  উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্টরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর এ দুইদিনে উপজেলার বার্থা ও বালিনা এলাকার দুইটি ড্রেজার জব্দ করেন। এছাড়াও উপজেলার মিরিকপুরে ৩টি, মলিয়ানপুর, কাজিরাপাড়া, বাথুলীসাদী, নাইকানীবাড়ি ও বালিনা এলাকার ৮টি ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা সহযোগিতা করেন। ড্রেজার বিরোধী অভিযান চলায় ভূক্তভোগিরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।   

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসন মাঝে মধ্যে ড্রেজারের পাইপ ও মেশিন পুড়িয়ে দিলেও বালু খেকোরা তা পুণরায় চালু করে। প্রশাসন বন্ধ করার পর বালু খেকোরা আবার চালু করার সাহস কিভাবে পায় এমন প্রশ্নই সচেতন মহলের। বালু খেকোদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন,‘গত দুইদিনে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার জব্দ ও ৮টি ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’