জয়পুরহাটে ক্লাবে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৯

জয়পুরহাট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৮

 জয়পুরহাটে জুয়া খেলার সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলেসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের বন্ধু ক্লাব থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটকদের মধ্যে রয়েছেন শহরের বিশ্বাসপাড়ার মনিরুল ইসলাম (৪৩), রুবেল হোসেন (৪৪) ও শফিউল আলম (৪১), সবুজনগরের সামিউল আলম (৪০) ও ফুয়াদ মতিন (৪০), মাদ্রাসাপাড়ার মিলন হোসেন (৪২) ও আরিফুল আলম (৪৩), পাঁচুর চকের বকুল হোসেন (৪০) ও আরাফাত নগরের শিপন হোসেন (৪১)।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক রায়হান হোসেন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শহরের জিরো পয়েন্টের বন্ধু ক্লাবে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। বুধবার রাত ৯টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। এ সময় নগদ ৫২ হাজার টাকা, চারটি মোটরসাইকেল, একটি টেলিভিশন, একটি সাইকেল, ১২টি চেয়ারসহ জুয়ার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন