শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০

 মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কিশোর গ্যাং গ্রুপের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বেগম রসুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের থেকে দুটি রাম দা, একটি লোহার পাইপ, তিনটি ছুরি ও একটি তারের টুকরো জব্দ করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন উপজেলার দক্ষিণ টিকরিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রাসেল, শহরের বারিধারা এলাকার শাহ্ আলমের ছেলে ছাব্বির মিয়া, পরবেশ মিয়ার ছেলে কামরুল মিয়া, মৃত কাশেম মিয়ার ছেলে নাঈম মিয়া, তারা মিয়ার ছেলে রুয়েল মিয়া, চন্দ্রমনি দে’র ছেলে চয়ন দে ও জেটি রোড এলাকার নুরুল আমিনের ছেলে নাহিদ মিয়া।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বাংলা ট্রিবিউনকে বলেন, বেগম রসুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সামনে অস্ত্রসহ একদল সন্ত্রাসী জড়ো হয়েছে, এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। এসময় স্থানীয়দের সহায়তায় দেশীয় অস্ত্রসহ সাত কিশোরকে আটক করি। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’