সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবলীগ নেত্রী আটক

নওগাঁ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৪

মমতাজ বেগম সাথী

নওগাঁর পত্নীতলা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মমতাজ বেগম (সাথী) নামের এক মহিলা যুবলীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাথী চ্যানেল-৬৯ এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরিতে গিয়ে ক্যামেরাম্যান জাকারিয়া হোসেন (৩০) সহায়তায় অনিয়মের খবর প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করে আসছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে পত্নীতলা উপজেলার নজিপুর মিষ্টির দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় জনতা তাদের ধরে পুলিশের নিকট সোর্পদ করে।

সাথী রাণীনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতা সাথী ও জাকারিয়াকে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভুক্তভোগীরা চাঁদাবাজির অভিযোগের মামলা না করায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান