শাবিতে ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল

প্রযুক্তি বিশ্বকে জয় করতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

শাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫০




 ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘মেকনোভেশন’-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের আগামী দিনের প্রযুক্তি বিশ্বের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের বিশ্বমানের প্রতিযোগী গড়ে তুলতে হবে। সময়ের সঙ্গে তাল মেলাতে নিজেদের প্রস্তুত করতে হবে। আর এক্ষেত্রে ছোট ছোট আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যাচাইয়ের সুযোগ করে নিতে হবে। আগামী দিনের প্রযুক্তি বিশ্বকে জয় করতে নিজেদের এখন থেকেই তৈরি করে নিতে হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. মাহমুদুল কবির। অনুষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল আয়োজন কমিটির সেক্রেটারি ও প্রভাষক নুরুজ্জামান সাকিব, বিভাগের প্রভাষক নাফিসা আনজুম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব সাস্ট’র সহ-সভাপতি সমুদ্র দে প্রমুখ।

২৭ সেপ্টেম্বর থেকে শাবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব সাস্ট’ আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসেবের চারটি ইভেন্টে ৯টি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল ও কলেজের ১৫০ এর অধিক প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা ৩০টি দল, আইডিয়া প্রেজেন্টেশনে ১২টি দল, ডিজাইন কনটেস্টে ১৪টি দল এবং রুব্রিক্স কিউব কনটেস্টে ৯টি দল অংশ নিয়েছিল। এরমধ্য থেকে লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতার (রোবোনিক্স) চ্যাম্পিয়ন হয়েছে শাবির টিম ‘সাস্ট ব্যাকস্পেস’ এবং রানার্সআপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের টিম ‘ফ্লাশ সাস্ট’।

আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় (আইডিইয়েট) চ্যাম্পিয়ন হয়েছে শাবির টিম ‘ক্রসফিট’ এবং রানার্সআপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ‘ফিউচার ফুয়েল’।

 ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রতিযোগিতায় (ডিপিকশান) চ্যাম্পিয়ন হয়েছে শাবির টিম ‘অর্থগোনাল’ এবং রানার্সআপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের টিম ‘লিনিয়ার হরিজন’।

রুবিক্স কিউব সলিউশনের ফান গেম প্রতিযোগিতায় (কিউবিমেনিয়া) চ্যাম্পিয়ন হয়েছে শাবি শিক্ষার্থী আরিফ হোসাইন সাকিব এবং রানার্সআপ হয়েছে ‘আনন্দনিকেতন’র শিক্ষার্থী সাদিব বিন মোহাম্মাদ মোয়াইজ চৌধুরী।

এরআগে ফ্যাস্টিভালের অংশ হিসেবে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. মাহমুদুল কবির। এছাড়া অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘মেকনোভেশন ১৯’ এর মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

/টিটি/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত