প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুরা পেলো শিক্ষা উপকরণ

গাজীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর (শনিবার)। দিনটি উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের অর্থায়নে শ্রীপুরের ১৫৫ পথশিশুর হাতে নানা শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে। শ্রীপুর পৌরসভার ‘ফাপা’ নামের একটি সংগঠনের তত্ত্বাবধানে বই, খাতা, কলম, পেনসিল ও চকলেট তুলে দেওয়া হয় শিশুদের হাতে। এগুলো হাতে পেয়ে মহাখুশি শিশুরা।
ছাত্রলীগ নেতা রবিন বলেন, ‘সমাজে জন্মদিনের আয়োজন এখন অনেকটা উৎসবে রূপ নেয়। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই উৎসবে কোমলমতি শিশুদের উৎসাহ জোগাতে এবং কিছুটা সহায়তা করতেই এসব উপকরণ দেওয়া হয়েছে। এতে শিশুরা প্রধানমন্ত্রীর জন্মদিনের তারিখ ও সাল জানার পাশাপাশি তার নাম ও বয়স জানতে পেরেছে। তাছাড়া বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়ে খুশি হয়েছে তারা।’
‘ফাপা’ পরিচালিত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আজিজুল ইসলাম জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা নতুন বই-খাতা-কলম পেয়েছি। খুব আনন্দ লাগছে। একই অভিব্যক্তি প্রকাশ করে তার সহপাঠী প্রতিবন্ধী শিশু সাব্বিরও।
‘ফাপা’র প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী শিব্বির আহমেদ জানান, সাধারণত পথশিশুরাই এ বিদ্যালয়ের শিক্ষার্থী। শ্রীপুর পৌরসভায় ‘ফাপা’র মোট চারটি বিদ্যালয় রয়েছে। প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে শনিবার ফখরুদ্দিন মোড়ের বিদ্যালয়টির মোট ১৫৫ শিক্ষার্থী শিক্ষা উপকরণ পেয়েছে। আমাদের দেশের প্রচলিত রীতিতে যার জন্মদিন সাধারণত সেই উপহার পেয়ে থাকে। এক্ষেত্রে তা না হয়ে, শিশুরা পেয়েছে উপহার।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত