কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪০

বিদ্যুৎস্পৃষ্ট মৌলভীবাজারের কমলগঞ্জে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমুজ আলী (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে এ  ঘটনা ঘটে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মানসকান্তি সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সমুজ আলী কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামের মৃত মঙ্গলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালের দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় সমুজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সোয়া ৬টায় কর্তব্যরত চিকিৎসক ডা. মানসকান্তি সিংহ তাকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’