শিক্ষকের বাসা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও ৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৫

আটক মশিউর রহমান শুভ ও সঞ্জয় কুমার বসু পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকায় মশিউর রহমান শুভ নামে প্রাথমিকের এক শিক্ষকের বাসা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী সঞ্জয় কুমার বসু নামে অপর এক ব্যক্তিকেও আটক করে পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ এ অভিযান চালায়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা ফেনসিডিল ও নগদ টাকা গ্রেফতার শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের আশ্রাফ আলী খান তার বাবা।

শুভর সহযোগী সঞ্জয় পৌর এলাকার আলামকাঠী গ্রামের রণজিৎ কুমার বসুর ছেলে।

ওসি জানান, পুলিশের একটি দল রবিবার রাত ৮টা থেকে শুভর ঝাটকাঠী এলাকার বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায়। রাত ১১টার দিকে তার কক্ষের বক্সখাটের নিচ থেকে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল এবং আলমারি থেকে নগদ চার লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

আটক শিক্ষকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’