স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৮

গ্রেফতার মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের  ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ (২২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বাংলা ট্রিবিউনকে এতথ্য জানিয়েছেন।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ী দিঘী সংলগ্ন এলাকায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, শনিবার রাতে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা হাসান আহমদ ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে রবিবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,  ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভানুগাছ সড়কের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে কয়েকজন লোক কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ইকবাল আহমদের মেয়ে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ (২২) সহ ৫ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত