ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় আ. লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০

  আওয়ামী লীগের দুই নেতা সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুরে আল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে মারধর ও তার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের দুই নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার ৪ দিন পর শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বেলকুচি থানায় মামলাটি রেকর্ড করে পুলিশ। ভিকটিমের ছোট ভাই আব্দুল মান্নান বাদী হয়ে মামলাটি করেন।

বেলকুচি থানার ইন্সপেক্টর (তদন্ত) ফজলে আশিক মামলা রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালের ওই ঘটনার পর থানায় ভিকটিম অভিযোগ দিলেও তা মামলা হিসেবে রেকর্ড করতে গড়িমশি করে পুলিশ। মামলার প্রধান আসামিরা হলো, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ (৫০) এবং তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান বেগম সোনিয়া সবুর আকন্দ (৪৫)। উপজেলা আওয়ামী লীগের ওই দু’নেতাকে হুকুমের আসামি করা হয়েছে।

এ বিষয়ে সোনিয়া সবুর বলেন, ‘বুধবার বিকালের ঘটনার সময় আমি ও আমার স্বামী শমেসপুর বাজারে ছিলাম। আমরাই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। অথচ আমাদের দায়ী করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’

মোহাম্মদ আলী বলেন, ‘ব্যবসায়িক ও সামাজিক দ্বন্দ্বে আল মাহমুদ নিজেদের লোকজন দ্বারা লাঞ্ছিত হলেও সেখানে টাকা ছিনিয়ে নেওয়ার  কোনও ঘটনা ঘটেনি। মামলায় আমাদের অভিযুক্ত করার বিষয়টি উদ্দেশ্যমূলক।’

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক, রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে আগে থেকেই ঝামেলা রয়েছে। অভিযোগে দুই জনপ্রতিনিধির নাম থাকায় সেটি রেকর্ডের আগে অধিকতর তদন্তে কিছুটা সময় লেগেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি