ফেনীতে প্রতিমায় তুলির আঁচড়ে ব্যস্ত শিল্পীরা

ফেনী প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১২:০৭ আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৩:২২

প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে

ফেনীর ছয় উপজেলায় ১৪০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নানা প্রস্তুতি চলছে। মন্দিরে মন্দিরে শুরু হয়েছে সাজসজ্জা। শেষ সময় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষ করে এখন চলছে শেষ মুহূর্তের অলঙ্করণ ও রংতুলির কাজ।

অন্যদিকে পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে শুরু হয়েছে নানা আয়োজন। বাড়িঘর পরিষ্কার থেকে শুরু করে নতুন পোশাক কেনা, অতিথি আপ্যায়নের জন্য নারকেলের নাড়ু ও মুড়ির মোয়াসহ বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারীরা। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে জেলা-উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নিচ্ছে নানা প্রস্তুতি।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, এবছর জেলার ৬টি উপজেলার ১৪০টি পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এছাড়া একটি ঘট পূজারও আয়োজন করা হয়েছে।

তিনি জানান, আগামী ৪ অক্টোবর ষষ্ঠী। শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ। ওই দিন থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব।

রবিবার দুপুরে জেলা শহরের বাঁশপাড়া পূজামণ্ডপ ও সুলতানপুর রক্ষাকালী মন্দিরে গিয়ে দেখা গেছে, প্রতিমা তৈরির শেষ কাজটুকুতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষ। এখন চলছে অলঙ্করণ ও রংতুলির শেষ আঁচড়। পাশাপাশি চলছে মন্দিরে মন্দিরে আলোকবাতি ও তোরণ নির্মাণসহ সাজসজ্জার কাজ।

বাঁশপাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ দে জানান, উৎসবকে সার্বজনীন ও আকর্ষণীয় করার সব চেষ্টাই চলছে। এ বছর তাদের বাজেট ১৪ লাখ টাকা। তার জানা মতে, জেলায় এটাই সবচেয়ে বেশি বাজেটের পূজা। দীর্ঘদিন ধরে তারা এখানে পূজা করে আসছেন।

জানতে চাইলে ওই মণ্ডপের প্রতিমা কারিগর ও মাগুরার অধিবাসী উজ্জ্বল বিশ্বাস গুরু জানান, তাদের প্রতিমা তৈরির মজুরি তিন লাখ টাকা। তার চারজন সহকারী রয়েছেন। প্রথম ১৪ দিন কেটেছে মাটির কাজসহ প্রতিমা তৈরিতে। রংতুলির কাজ চলছে তিন দিন। বিকেলের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

সুলতানপুর রক্ষাকালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দাস জানান, এবারের পূজা আনন্দঘন করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, পূজা-অর্চনার মধ্য দিয়ে সব অত্যাচার-অনাচার থেকে রক্ষা পাওয়াসহ বিশ্ববাসীর কল্যাণের জন্য প্রার্থনা করা হবে। এছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নূরুন্নবী জানান, পুলিশের পক্ষ থেকে দফায় দফায় সভা আহ্বান করা হয়েছে। ওইসব সভায় নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে নানা দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ