রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৭:০৩আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৭:০৬

শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা শীতলক্ষ্যা নদীতে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুর পূর্ব পাড়ে শিমুলিয়া এলাকায় অভিযান শুরু হয়।
অভিযানের শুরুতে নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ মুরগির খামারের সামনের অংশ ভেঙে দেওয়া হয় এবং নদী ভরাটের কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার পাইপ লাইন গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চারটি ইটভাটার নদীর সীমানার ভেতরে গড়ে ওঠা অংশ ভেকু দিয়ে কেটে নদীর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে নদীর পাড় দখল করে রাখা বালু এবং কয়লা ২ লাখ ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশনা মেনে শীতলক্ষ্যা নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। নদীর তীরে যেসব স্থাপনা রয়েছে সব স্থাপনা একে একে গুঁড়িয়ে দিয়ে নদীর জীবন্ত সত্তাকে ফিরিয়ে দেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন