ফেনীতে ডাকাতের গুলিতে আহত যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৭:১৭আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৭:২৫

ফেনী ফেনীতে ডাকাতের গুলিতে আহত যুবক আবদুল্লাহ আল মামুন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামে ডাকাতির ওই ঘটনা ঘটে। সে সময় ডাকাতদের গুলি ও হামলায় মামুনসহ পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ অপর দুই নারী সদস্য হলেন আলেয়া বেগম (৫০) ও তার মেয়ে ফারজানা আক্তার (২৩)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে মঙ্গলবার বিকালে ফেনীর পুলিশ সুপার খোন্দার নুরন্নবী, সহকারী পুলিশ সুপার নিশান চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ওই গ্রামের হানিফ মাস্টার বাড়ির প্রবাসী দেলু মিস্ত্রির নতুন বাড়িতে সোমবার রাত ২টার দিকে সিঁধকেটে ৮-৯ জন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে সবার হাত-মুখ বেঁধে নারীদের নির্যাতন শুরু করে তারা। ঘরের অপর কক্ষে থাকা দেলু মিস্ত্রির ছেলে নিহত আবদুল্লাহ আল মামুন ডাকাতদের বাঁধা দিলে ডাকাতেরা মামুন, তার মা আলেয়া বেগম ও বোন ফারজানাকে গুলি করে। মামুনের হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তারা। এ সময় ডাকাত দল লুটে নিয়ে যায় চারটি মোবাইল সেট, দুটি স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন