স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেছেন জিয়া এরশাদ ও খালেদা জিয়া: গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৭:২১আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৭:২৮

নাজিরপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের স্বাধীনতাবিরোধী চক্রকে পর্যায়ক্রমে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া পুনর্বাসন করেছেন। আত্মস্বীকৃত রাজাকার ও খুনী গোলাম আজমকে মন্ত্রী করে গাড়িতে জাতীয় পতাকা দিয়ে জাতীয় পতাকার সম্মান নষ্ট করেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে এ দেশে হিন্দুদের নির্যাতন করা হয়েছে। তাদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াতের সময় তাদের নেতাকর্মীরা বহু নারীর সম্ভ্রম নষ্ট করেছে। এ দেশের অনেক হিন্দু এলাকা ছেড়েছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার ১১৮টি মন্দিরের প্রতিটিতে এক হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ