হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ০৬:১৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৬:১৭

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার কুশিয়ারতলা গ্রামের মৃত নুর আলীর পুত্র শাহাব উদ্দিন (৫০) ও তারাসই গ্রামের মোঃ লেবু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২২)।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, নিহত শাহাব উদ্দিন হবিগঞ্জ শহরের কামড়া ব্রীজ এলাকায় শ্রমিকের কাজ করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত একটি বাঁশ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হগিবঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বানিয়াচং উপজেলার তারাসই গ্রামে বোনের বিয়ের ডেকোরেশন কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত ওসি প্রজিত চৌধুরী দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন