রাজশাহীতে থানার বাইরে কলেজছাত্রীর আত্মহত্যায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের

রাজশাহী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ০৬:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১২:২৮

রাজশাহীতে থানার বাইরে কলেজছাত্রীর আত্মহত্যায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের রাজশাহীতে থানা থেকে বাইরে বেরিয়ে প্রকাশ্যে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দেওয়া কলেজছাত্রী লিজা রহমানের (২০) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণার মামলা হয়েছে। গত বুধবার রাতে লিজার বাবা আলম মিয়া বাদী হয়ে নগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করেছেন। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলা আসামিরা হলো, লিজার স্বামী সাখাওয়াত হোসেন, শ্বশুর মাহবুব আলম খোকন ও শ্বাশুড়ি নাজনিন বেগম। এছাড়াও অজ্ঞাত বেশ কয়েকজনকেও মামলায় আসামি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস মামলা দায়েরের খবর নিশ্চিত করেন। তিনি বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কলেজছাত্রীর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা গোলাম রুহুল কুদ্দুস জানান, তদন্ত প্রতিবেদনে পুলিশের কারও কোনো অবহেলা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে অভিযোগ করতে গিয়ে নাম এন্ট্রির পর বের হয়ে নগরীর শাহ মখদুম থানা থেকে ১০০ গজ দূরে ওই ছাত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওইদিন বিকেলে তাকে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। এরপর বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন