সৈয়দপুরে এসিড পানে ব্যবসায়ীর আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ০৭:১৩ আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৭:১৩

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে এসিড পান করে কামরান (২৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি শহরের কয়ানিজপাড়া দোলাপাড়া মহল্লার সামস্ নুর এর ছেলে। শহরের শেরে বাংলা রোডে শিল্প সাহিত্য সংসদ মার্কেটে তার স্বর্ণের দোকান রয়েছে।

সৈয়দপুর থানার ওসি শাহাজাহান পাশা জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, ওই মাঠ সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এর কয়েকজন মাইক্রো চালক মাঠের উত্তরপ্রান্তে রেলওয়ে ক্রীড়া সংস্থার অফিসের পেছনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহের পাশ থেকে একটি ব্যাগে এসিডের জারকিন ও একটি স্টিলের গ্লাস পায়।

পুলিশ জানায়,  প্রাথমিক সুরতহাল তদন্তে দেখা গেছে কামরান এসিড পানে আত্মহত্যা করেছে। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এবিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি,  ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি, ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক