সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি সাত দিন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১২:৪৫ আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১২:৫৫

সোনামসজিদ স্থলবন্দর (ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (১১ অক্টোবর)পর্যন্ত বন্ধ থাকবে এই বন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম। আগামী ১২ অক্টোবর শনিবার থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহুল ইসলাম জানান, ‘ভারতীয় মোহদীপুর স্থলবন্দর কর্তৃপক্ষ দুর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় আজ শনিবার থেকে টানা সাত দিন মোহদীপুর স্থলবন্দরে সব কাজ বন্ধ থাকবে। বন্ধের বিষয়টি ভারতীয় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অপরদিকে, সোনামসজিদ স্থল শুল্কবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মোহাম্মদ সাইফুর রহমান জানান, পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে উভয় দেশের পাসর্পোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ সতর্ক ঢাকা জেলা পুলিশ
দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ সতর্ক ঢাকা জেলা পুলিশ
শিশুর লাশ উদ্ধার: বাড়িঘরে আগুন-লুটের পর বাবা ও দুই ছেলে গ্রেফতার
শিশুর লাশ উদ্ধার: বাড়িঘরে আগুন-লুটের পর বাবা ও দুই ছেলে গ্রেফতার
সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব
সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ