সাত দিন আমদানি-রফতানি বন্ধ হিলি স্থলবন্দরে

হিলি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৩:১২আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৩:৩৪

হিলি স্থলবন্দর হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার থেকে টানা সাত দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুজার সরকারি ছুটির দিন ছাড়া বন্দর ও কাস্টমসের কার্যক্রম খোলা থাকবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ ৫ অক্টোবর শনিবার থেকে আগামী ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা সাত দিন পণ্য আমদানি-রফতানি না করার সিন্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা। এতে করে আজ থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১২ অক্টোবর শনিবার থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পূজার সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দর ও কাস্টমসের কার্যক্রম খোলা থাকবে। এসময় বন্দরে থাকা আমদানিকৃত পণ্য আমদানিকারকরা ইচ্ছে করলে খালাস নিতেও পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, আমদানি-রফতারি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার