হিলি দিয়ে এলো প্রায় হাজার টন পেঁয়াজ, কেজি ৩৫ টাকা

হিলি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৩ আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৩০

পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৫-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। শনিবার (৫ অক্টোবর) বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার (৪ অক্টোবর) প্রতি কেজি পেঁয়াজ ৪৮-৫৫ টাকা দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরনো এলসির বিপরীতে শুক্রবার ৫৭টি ট্রাকে ৯৪৬ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। শুধু হিলি স্থলবন্দর দিয়েই নয়, দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হয়েছে। এতে বাজারে পেঁয়াজের দামও কমেছে।’

পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ কয়েক দিন ধরে আটকে থাকা ট্রাকে ত্রিপল দিয়ে পেঁয়াজগুলো ঢেকে রাখা হয়। এতে গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে। একসঙ্গে এত পেঁয়াজ দেশে প্রবেশ করায় দাম কমে গেছে।’

পচে যাওয়া পেঁয়াজ শুক্রবার (৪ অক্টোবর) পেঁয়াজ কিনতে আসা পাইকার শরিফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের চেয়ে পেঁয়াজের দাম কম, কিনতেও সুবিধা হচ্ছে। এখন ৩০-৩৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে মানভেদে ৪০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চোখের সামনেই মা মারা গেলেন’: কলকাতার পূজামণ্ডপে পদদলিতের বিভীষিকাময় বর্ণনা
‘চোখের সামনেই মা মারা গেলেন’: কলকাতার পূজামণ্ডপে পদদলিতের বিভীষিকাময় বর্ণনা
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা