কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সম্রাট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ০০:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০২:২৬

কেন্দ্রীয় কারাগার

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাত ৮টার সময় র‌্যাবের কড়া পাহারায় তাকে সেখানে নেওয়া হয়। সম্রাটকে একটি সাদা রঙের মাইক্রোবাসে বহন করে এখানে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার সকালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গ্রেফতারের পর সম্রাটকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এই প্রসঙ্গে জানতে সিনিয়র জেল সুপার ইমরুল কবীরকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্রাটকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে এবং সামনে ছিল র‌্যাবের গাড়ি বহর। দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর ওপর দিয়ে কদমতলী-ঢাকা-মাওয়া সংযোগ সড়ক হয়ে ঢাকা-মাওয়া সড়ক দিয়ে র‌্যাবের পাহারায় সম্রাটকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাত ৮টা ৩ মিনিটের সময় সম্রাটকে বহনকারী মাইক্রোবাস ও র‌্যাবের গাড়ি বহর কারাগারের প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় কারাগারের সামনে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে সম্রাটকে কারাগারের অভ্যন্তরে কোন সেলে রাখা হয়ছে, তা কারা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

আরও খবর...
সম্রাটের উত্থান যেভাবে

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা
সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা
সংসদে তিন প্রশ্ন মাসুদের, জবাবে স্পিকার যা বললেন
সংসদে তিন প্রশ্ন মাসুদের, জবাবে স্পিকার যা বললেন
সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর
সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ